কম্বোডিয়ায় নতুন করে হা/মলা চালাল থাইল্যান্ড, নি/হত ২৫

আন্তর্জাতিক
কম্বোডিয়ায় নতুন করে হা/মলা চালাল থাইল্যান্ড, নি/হত ২৫
কম্বোডিয়ার বিরুদ্ধে আবারও সামরিক অ/ভিযান শুরু করেছে থাইল্যান্ড। দেশটি দাবি করেছে, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের উদ্দেশ্যেই এই হা/মলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে তীব্র সং/ঘর্ষ চলছে। এর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কম্বোডিয়া। দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঔপনিবেশিক আমলে নির্ধারিত হওয়ায় দীর্ঘদিন ধরেই বিরোধপূর্ণ।
নতুন করে শুরু হওয়া সং/ঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নি/হত হয়েছেন। নি/হতদের মধ্যে সেনাসদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ত্রাত প্রদেশের কাছে ভোরে নতুন সামরিক অভিযান শুরু করা হয়। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থেই এই হামলা চালানো হয়েছে।
সীমান্ত পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *