হাদি হা/মলা: হাসপাতালেও ছিল সহযোগীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে খু/নচেষ্টার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, হাদির ওপর হা/মলার সঙ্গে জড়িতদের সহ/যোগীরা রাজধানীর হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, হাদিকে হ/ত্যাচেষ্টাকারীদের পুরো সি/ন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও মূল হা/মলাকারীকে গ্রে/প্তার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, যাকে আগে গ্রে/প্তার করা হয়েছিল, তার সব তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে থাকার পরও চিহ্নিত করতে না পারা বিশ্বাসযোগ্য নয়।
জুমার দাবি, আসা/মি দেশ ছেড়ে পালায়নি। বরং ‘পালিয়ে গেছে’ এমন তথ্য ছড়িয়ে দায় এড়ানোর চেষ্টা কিংবা পা/লাতে সহ/যোগিতার পরিকল্পনা থাকতে পারে। তিনি আরও বলেন, এই হা/মলা একজনের একক কাজ নয়; এটি একটি সংগঠিত সি/ন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক দাবি হিসেবে তিনি জানান, হা/মলাকারীদের সহ/যোগীরা হাসপাতালে পর্যন্ত এসেছিল—এমন তথ্য তাদের কাছে রয়েছে। এতে হাদি ও তার সহ/যোগীদের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে বলে আ/শঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় দ্রুত সব আসা/মিকে জীবিত গ্রে/প্তার, পূর্ণাঙ্গ তদন্ত এবং হাদি ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি। ঢাকা ও সারা দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

