সাবেক প্রতিমন্ত্রীর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজনীতি

সাবেক প্রতিমন্ত্রীর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ গোপন ও হস্তান্তরে তার স্ত্রী ও সন্তানরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন—এমন প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধান চলাকালে তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আদালতের আদেশ অনুযায়ী, ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুদক জানায়, সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

#দুদক #দেশত্যাগে_নিষেধাজ্ঞা #দুর্নীতি
#ACC #TravelBan #CorruptionCase

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *