শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, বিকল্প বিক্ষো/ভ মিছিল

রাজনীতি
শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, বিকল্প বিক্ষো/ভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকায় জুমার পর শাহবাগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান কর্মসূচি। তবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষো/ভ মিছিল অনুষ্ঠিত হবে।
নাহিদ বলেন, জুমার নামাজের পর কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি সতর্ক করেন যে, কিছু উ/গ্র গোষ্ঠী জনগণের ক্ষোভকে ব্যবহার করে ভাঙচুর বা অ/গ্নিসংযোগ করতে পারে। এ কারণে ভায়োলেন্স ও না/শকতার বিরুদ্ধে সতর্ক থাকা জরুরি।
প্রসঙ্গত, ওসমান হাদির মৃ/ত্যুর খবর প্রকাশিত হওয়ার পর সারাদেশে বি/ক্ষোভ ও ক্ষো/ভের বিক্ষিপ্ত ঘটনাসমূহ ঘটেছে। চট্টগ্রামে সাবেক দুই মন্ত্রীর বাড়ি পু/ড়িয়ে দেওয়া হয়েছে, রাজশাহীতে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের অফিসে হা/মলা হয়েছে এবং রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভা/ঙচুর ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *