স্কটল্যান্ডে ৩,৩০০ বছর পুরনো রহস্যময় গণক/বরের সন্ধান
স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩,৩০০ বছর আগের একটি গণক/বরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ডামফ্রিজ ও গ্যালোয়ের সানকুয়ারে টোয়েন্টিশিলিং উইন্ড ফার্মে প্রবেশপথ নির্মাণের সময় ২০২০ ও ২০২১ সালে গার্ড আর্কিওলজি খননকাজ পরিচালনা করে।
খননকালে ব্রোঞ্জ যুগের একটি ব্যারো (প্রাচীন সমাধি ঢিবি) পাওয়া যায়, যার পাঁচটি কলসে অন্তত আটজন মানুষের দাহকৃত অস্থি রাখা ছিল। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, একসঙ্গে এত মানুষের মৃ/ত্যু সম্ভবত দুর্ভিক্ষ বা কোনো ভয়া/বহ ঘটনার কারণে হয়েছিল। কলসগুলো একসঙ্গে রাখা হয়েছিল এবং তা সম্ভবত একই পরিবার বা গোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত ছিল।
গবেষকরা আরও জানান, এটি ব্রোঞ্জ যুগের জন্য অস্বাভাবিক, কারণ সাধারণত মৃতদেহ কিছুদিন খোলা রাখার রীতি ছিল। কিন্তু এখানে দ্রুত দাহের পর সমাধিস্থ করা হয়েছিল, যা তৎকালীন সময়ের জন্য ব্যতিক্রমী ঘটনা।
উল্লেখ্য, এই খননকাজ উইন্ড ফার্ম নির্মাণের অনুমোদনের শর্ত হিসেবে বাধ্যতামূলক ছিল। বর্তমানে ফার্মটি পুরোপুরি চালু আছে।

