দেশে ফিরে গুলশান কার্যালয়ে তারেক রহমান

রাজনীতি

দেশে ফিরে গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো ঢাকার গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। এর আগে বিএনপি মিডিয়া সেল থেকে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এবার প্রথমবারের মতো তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নেন।

এদিকে একই দিনে বিএনপি মিডিয়া সেল জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হবেন তারেক রহমান। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার সকাল ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের এই উপস্থিতিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

#তারেকরহমান #গুলশান #বি/এন/পি #জাতীয়নি/র্বা/চন #ঢাকা১৭ #বাংলাদেশরা/জ/নী/তি
#TariqueRahman #Gulshan #BNP #BangladeshPolitics #Dhaka17 #NationalElection

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *