মাইলফলকের দিনে নিজেকে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

খেলাধুলা

মাইলফলকের দিনে নিজেকে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মাইলফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে সৌদি প্রো লিগে আল ওখুদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।
ম্যাচটি ছিল পর্তুগিজ সুপারস্টারের ক্যারিয়ারের বিশেষ একটি উপলক্ষ। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এটি ছিল রোনালদোর এক হাজার তিনশ’তম ম্যাচ। এই কীর্তিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুজন ফুটবলার। আর মাইলফলকের ম্যাচ মানেই যেন রোনালদোর আরও উজ্জ্বল হয়ে ওঠা শনিবার (২৭ ডিসেম্বর) সেটিরই প্রমাণ মিলেছে।
আল ওখুদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন সিআর সেভেন। ৩১ মিনিটে সতীর্থের নেয়া কর্নার থেকে হেড করে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নিখুঁত দক্ষতায়। পায়ের আলতো টোকায় প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে জালের দেখা পান রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৫৬তম গোল।
বিরতির পর আল নাসরের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। রোনালদোর হ্যাটট্রিকের সুযোগও এসেছিল, তবে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।চলতি মৌসুমে এখনো অপরাজিত রোনালদোর দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় পেয়েছে আল নাসর। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ১২টি, যা তার দুর্দান্ত ফর্মেরই প্রমাণ ।

#ফুটবল #গোল #জয় #রোনালদো
#আল_নাসের #সৌদি #লিগ
#football #goal #FIFA #win
#al_naser #soudi #league
#sports #sportsnews #JONODESH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *