আবারো পরিবর্তন হলো পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক

খেলাধুলা
মাঠে আর মাঠের বাইরে নানা রকম আলোচনায় থাকে পাকিস্তান ক্রিকেট । এবার হঠাৎ করেই ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে, তার স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। গতকাল এক সিদ্ধান্তে এটি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘরের মাঠে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট চলার মাঝেই সোমবার পিসিবি ঘোষণা দেয়, ওয়ানডে ফরম্যাটে দলের নেতৃত্বে থাকছেননা মোহাম্মাদ রিজওয়ান।
প্রোটিয়াদের বিপক্ষে চলমান এই সফরেই দ্বিতীয় দফায় অধিনায়কত্ব অধ্যায় শুরু করবেন শাহিন আফ্রিদি। দুটি টেস্ট শেষে ২৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
তবে হঠাৎ করেই রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ এখনও জানায়নি পিসিবি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, কোচ হেসনের সুপারিশেই অধিনায়ক বদলের উদ্যোগ নেয় পিসিবি।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন শাহিন আফ্রিদি। কিন্তু নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারের পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে পুনরায় অধিনায়ক হওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শাহিন আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *