চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিকের মৃ/ত্যু

আন্তর্জাতিক
চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিকের মৃ/ত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ভয়াবহ ট্রেন দু/র্ঘটনায় ১১ রেলশ্রমিক নি/হত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিসমিক পরিমাপ যন্ত্র পরীক্ষার সময় হঠাৎ চলন্ত ট্রেন লাইনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শ্রমিকরা প্রাণ হারান এবং আরও দুইজন আ/হত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কুনমিং লাওয়াং টাউন স্টেশনে ট্রেনটি প্রবেশ করার সময় শ্রমিকরা লাইনে কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ট্রেনটি সামনে চলে আসলে বড় ধরনের সং/ঘর্ষ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রেলকর্মীরা।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি দেশটির সবচেয়ে প্রাণঘাতী রেল দু/র্ঘটনাগুলোর একটি। কুনমিং রেলওয়ে ব্যুরোর তথ্য অনুযায়ী, ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল। তবে কীভাবে শ্রমিকরা ট্রেনের সামনে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—স্টেশনের একটি বাঁকানো লাইনে দুর্ঘটনাটি ঘটে।
ইউনান প্রদেশের এ স্টেশনে পরবর্তী সময়ে রেলসেবা স্বাভাবিক করা হয়েছে। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের একটি পরিচালনা করা সত্ত্বেও চীনে মাঝে মধ্যেই বড় দু/র্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে ২০১১ সালে ঝেজিয়াং প্রদেশে ট্রেন সংঘর্ষে ৪০ জন নিহত হন এবং ২০২১ সালে গানসু প্রদেশে শ্রমিকদের ওপর ট্রেন উঠে গেলে ৯ জনের প্রাণহানি ঘটে।
সবশেষে কুনমিংয়ের এই দুর্ঘটনায় নি/হত হলেন ১১ রেলশ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *