মণিপুরে হালকা ভূমিক/ম্প

আন্তর্জাতিক

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ৩.৫ মাত্রার হালকা ভূমিক/ম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর ভোর ৫টা ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও দুটি ক্ষুদ্র মাত্রার ভূমিক/ম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪.০ মাত্রার ভূমিক/ম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর কিছুক্ষণ আগে বুধবার রাতে ভুটানে ৩.০ মাত্রার ভূমিক/ম্প অনুভূত হয়।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ায়ও অনুভূত হয়েছে শক্তিশালী কম্পন। দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৬.৩ মাত্রার ভূমিক/ম্প আঘাত হানে বৃহস্পতিবার সকালে। ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিক/ম্পটির উৎস ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগের রাতেই নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার আরও একটি ভূমিক/ম্প রেকর্ড হয়।
#Earthquake #Manipur #IndiaNews #AsiaQuake #SeismicActivity #BreakingNews #SouthAsia
#ভূমিক_ম্প #মণিপুর #ভারতসংবাদ #কম্পন #এশিয়াখবর #দক্ষিণএশিয়া #জরুরিখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *