নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী পলি
নব্বই দশকের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পলি চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে থাকলেও আগামী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
তিনি বলেন, “সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আসন্ন নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছি। আপনার সমর্থন ও একটি ভোটই আমাকে জয়যুক্ত করতে সাহায্য করবে। আপনার ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি।”
পলি চলচ্চিত্রে অভিষিক্ত হন প্রয়াত নায়ক মান্নার ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে। এরপর ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য সিনেমা— যুদ্ধে যাব, ক্ষত বিক্ষত, মানিক বাদশা, এলাকার ত্রাস, কঠিন পুরুষ, জঙ্গল, দুর্ধর্ষ, অশান্ত বাদশা, রাস্তা, জাল, বাংলার বাঘ।

