ধানের শীষ জিতলেই ১৩ ফেব্রুয়ারি জনগণের দিন

রাজনীতি

ধানের শীষ জিতলেই ১৩ ফেব্রুয়ারি জনগণের দিন

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশে ‘জনগণের দিন’ শুরু হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি ঘোষণা দেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং জনগণের জন্য বাস্তব উন্নয়নমূলক কাজ শুরু হবে।

তিনি বলেন, গত কয়েক বছরে দেশে নিশি-রাতের ভোট ও ডামি নির্বাচন দেখা গেছে। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ সজাগ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদী খনন, পদ্মা ব্যারেজ নির্মাণ, খাল পুনঃখনন এবং কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া প্রতিটি মায়ের হাতে দলমত নির্বিশেষে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দেন তিনি। বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, আইটি পার্ক সচল করা এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।

#ধানের_শীষ #তারেক_রহমান #নির্বাচন
#BNP #BangladeshElection #Vote2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *