দেশ গঠনে তরুণদের পরামর্শ চান তারেক রহমান

রাজনীতি

দেশ গঠনে তরুণদের পরামর্শ চান তারেক রহমান

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ নিতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনীতিতে একে অপরকে দোষারোপ না করে গঠনমূলক চিন্তায় মনোযোগ দেওয়া জরুরি। তিনি জানান, বিদেশে পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন—এই সমস্যা সমাধানে ক্ষমতায় গেলে স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।

তিনি আরও বলেন, বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা না গেলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

#তারেক_রহমান #তরুণ_রাজনীতি #দেশ_গঠন
#TariqueRahman #YouthPolitics #BangladeshPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *