শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ফ্লাইট বাতিল
তীব্র তুষারপাত ও শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই ঝড়ে দেশটির প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বি/চ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায় এবং বরফে ঢেকে গেছে গুরুত্বপূর্ণ সড়ক।
ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ এই শীতঝড়ের ঝুঁকিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (FEMA) আগেভাগেই উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী মোতায়েন করেছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছে।
#যুক্তরাষ্ট্র #শীতকালীন_ঝড় #ফ্লাইট_বাতিল
#USWinterStorm #FlightCancelled #BreakingNews

