ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে জেলার ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পটি সংঘটিত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিশ্চিত করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ছিল। বেশিরভাগ মানুষ এই কম্পন অনুভব না করলেও কিছু এলাকায় হালকা কেঁপে ওঠায় আত/ঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো ক্ষ/তি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে চলতি মাসের শুরুতে সিলেট ও আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
#ভূমিকম্প #ঠাকুরগাঁও #প্রাকৃতিক_দুর্যোগ
#EarthquakeBangladesh #Thakurgaon #SeismicActivity

