বেপরোয়া মোটরসাইকেল দু/র্ঘটনায় দুই বন্ধু নি/হত
বগুড়ার শেরপুরে রোববার (২৩ নভেম্বর) রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুই বন্ধুর মৃত্যু/ হয়েছে। নিহতরা হলেন মেহেদী হাসান (২০) ও শাহাবুল হাসান (২০)। এক বন্ধু, উৎসব বিশ্বাস (২০), আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাবুল হাসান মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা বন্ধু মেহেদীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। ফুলবাড়ি বাজার এলাকায় নি/য়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল একটি দোকানের শাটারে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। আহত দুই বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে মেহেদী ও শাহাবুলের মৃ/ত্যু হয়।
শেরপুর থানার এসআই আমিরুল শিকদার জানান, নিহত দুই বন্ধুর লা/শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন আইনে মা/মলা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল হাসান একটি স্ট্যাটাস দেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নিকটজনরা বলছেন, এটি তার স্বা/ভাবিক রসিকতার অংশ ছিল।

