ইমরান খানের অসুস্থতা নিয়ে রাজনীতি নয়

আন্তর্জাতিক

ইমরান খানের অসুস্থতা নিয়ে রাজনীতি নয়

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা হচ্ছে না। তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং পুরো পাকিস্তানের মানুষের উদ্বেগের বিষয়।

নতুন মেডিকেল রিপোর্ট প্রস্তুত হলেও তা এখনো সুপ্রিম কোর্টে জমা হয়নি। দলের চিকিৎসকেরাও রিপোর্ট দেখেননি বলে জানান তিনি।
এদিকে ইসলামাবাদে বিরোধী দলীয় সদস্যরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কেপি হাউসের সামনে সড়ক অবরোধ শেষ হলেও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

#ImranKhan #PTI #PakistanPolitics #স্বাস্থ্য_আপডেট #SouthAsiaNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *