আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি – ববি দেওল

আন্তর্জাতিক ক্রিয়েশন
বলিউডের অভিজ্ঞ অভিনেতা ববি দেওল দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে উত্থান-পতনের মধ্য দিয়ে চলে এসেছেন। একসময় নীরবতার আড়ালে হারিয়ে যাওয়া এই তারকা নতুন করে আলোচনায় ফেরেন ‘অ্যানিম্যাল’-এর ভয়ংকর ‘আবরার’ চরিত্রে। এরপর আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ‘ব্যাডস অফ বলিউডে’ তার উপস্থিতি ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে নতুন কৌতূহল ও প্রত্যাশা তৈরি করেছে।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ববি দেওল জানান, অভিনেতাদের জীবনে উত্থান-পতন স্বাভাবিক ঘটনা। একটি সময় ছিল যখন তার হাতে কার্যত কোনো কাজ ছিল না এবং প্রযোজক-পরিচালকরা তাকে কাজ দিতে অনীহা প্রকাশ করতেন।
তিনি বলেন, ‘আমি প্রযোজক-পরিচালককে অনুরোধ করতাম, তাদের অফিসে যেতাম। কাজ না দিলেও অন্তত তারা যেন আমাকে মনে রাখে।’
ববি আরও যোগ করেন, ‘তবে আমি কখনো হাল ছাড়িনি। মনে করতাম আমি আবার উঠে দাঁড়াতে পারব। কেউ যেন আমাকে ভেতর থেকে শক্তি জুগিয়েছে। সেই কারণেই আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি।’
অভিনেতা হিসেবে ববির এই ধারাবাহিক লড়াই ও অধ্যবসায় প্রমাণ করে, বলিউডে স্থায়িত্ব পেতে ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাস অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *