পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা দারুণ: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—উভয়ের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনা ছিল অত্যন্ত ‘চমৎকার’। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যু/দ্ধ শেষ করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বৈঠকে প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, যু/দ্ধ অবসানের পথে দুই পক্ষ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক কাছাকাছি অবস্থানে রয়েছে।
একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন ট্রাম্প। তিনি জানান, দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই ফোনালাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু উঠে এসেছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখন বাস্তবতার আরও কাছে চলে এসেছে। তার মতে, সঠিক উদ্যোগ অব্যাহত থাকলে রাশিয়া-ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।
এদিকে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি জানান, জানুয়ারির শুরুতে প্যারিসে কয়েকটি দেশের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
#ট্রাম্প #পুতিন #জেলেনস্কি #রাশিয়া_ইউক্রেন #আন্তর্জাতিকসংবাদ
#DonaldTrump #Putin #Zelenskyy #RussiaUkraine #WorldPolitics #GlobalNews

