পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী তুরস্ক
পাকিস্তান ও সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রিপক্ষীয় জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।
গত সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। এতে বলা হয়, একটি দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং তুরস্কের সামরিক প্রযুক্তি একত্র হলে এটি একটি শক্তিশালী জোটে রূপ নিতে পারে।
#তুরস্ক #পাকিস্তান #সৌদি_আরব #প্রতিরক্ষা
#Turkey #Pakistan #SaudiArabia #DefenseDeal

