মুছাব্বির হ/ত্যাকাণ্ডে প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

রাজনীতি

মুছাব্বির হ/ত্যাকাণ্ডে প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাব গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হ/ত্যা মামলায় প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে চালানো একাধিক অভিযানে তাদের আটক করা হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধান শ্যুটার জিনাত, পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় মুছাব্বিরকে গুলি করে হ/ত্যা করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে পরিবার।

#মুছাব্বির #হত্যা_মামলা #ঢাকা #ডিবি_পুলিশ
#Mussabbir #MurderCase #Dhaka

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *