অনলাইনে জানানো যাবে নির্বাচন অভিযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে অনলাইন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠানো যাবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চলভিত্তিক কর্মকর্তাদের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও ই-মেইলের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে।
centralcord.complain@ecs.gov.bd
এবং mscentralcord.complain@ecs.gov.bd
— এই দুটি ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে।
ইসি জানিয়েছে, এ উদ্যোগ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
#নির্বাচন #ইসি #অনলাইন_অভিযোগ #বাংলাদেশ
#ElectionCommission #OnlineComplaint #BangladeshElection

