মার্কিন ভিসা বন্ড ফেরত না পাওয়ার কারণ
বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের ক্ষেত্রে ৫ থেকে ১৫ হাজার ডলার ভিসা বন্ড বা জামানত নির্ধারণ করা হয়েছে। সব শর্ত মানলে এই অর্থ ফেরত পাওয়া যাবে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কিছু ক্ষেত্রে এই জামানতের টাকা ফেরত দেওয়া হবে না।
যেসব কারণে ভিসা বন্ড ফেরত পাবেন না—
ভিসার মেয়াদ শেষের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে।
নন-ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে অ্যাসাইলামের আবেদন করলে।
নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগের তথ্য সঠিকভাবে নথিভুক্ত না হলে।
নির্ধারিত বিমানবন্দর ছাড়া অন্য পথ ব্যবহার করলেও সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
#মার্কিন_ভিসা #ভিসা_বন্ড #প্রবাস #যুক্তরাষ্ট্র
#USVisa #VisaBond #Immigration #USA

