২৪ বছর পর সেন্ট ভিনসেন্টে নতুন প্রধানমন্ত্রী গডউইন ফ্রাইডে

আন্তর্জাতিক রাজনীতি
২৪ বছর পর সেন্ট ভিনসেন্টে নতুন প্রধানমন্ত্রী গডউইন ফ্রাইডে
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিন্সে দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক পরিবর্তন এসেছে। সাম্প্রতিক নির্বাচনে বামঘেঁষা নেতা রাফ গনসালভেসের নেতৃত্বাধীন সরকারকে হারিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন গডউইন ফ্রাইডে। শুক্রবার তিনি শপথ গ্রহণ করেন।
২০০১ সাল থেকে ক্ষমতায় থাকা গনসালভেস ভে/নে/জুয়ে/লা প্রেসিডেন্ট নিকোলাস মা/দু/রোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। তবে এবারের নির্বাচনে তার দল ইউনিটি লেবার পার্টি ১৫টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পায়।
অন্যদিকে গডউইনের নেতৃত্বাধীন নিউ ডেমোক্রেটিক পার্টি ১৪টি আসনে বিজয়ী হয়ে ছোট এই পর্যটন–নির্ভর দ্বীপরাষ্ট্রে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটায়। প্রায় এক লাখ জনসংখ্যার এই দেশে এটি বহু বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন।
ইতিহাসবিদ গডউইন ফ্রাইডে নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, নতুন মায়েদের জন্য আর্থিক সহায়তা, চাকরিহীনদের কর্মসংস্থান এবং ছোট ব্যবসার উন্নয়নে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন। এসব প্রতিশ্রুতির কারণেই জনগণ তার প্রতি আস্থা রাখে।
ক্ষমতা গ্রহণের পর তিনি বলেন, “আমরা ধনী দেশ নই, তবে যা আছে তা দিয়েই অনেক কিছু করতে পারি।” তিনি দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন সময়ে যখন ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বেড়ে গেছে। মা/দু/রো সরকার অভিযোগ করেছে—ওয়াশিংটন নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। এর আগেও সাবেক প্রধানমন্ত্রী গনসালভেস নিয়মিতভাবে মা/দু/রোকে সমর্থন করতেন এবং ২০২৩ সালে ভে/নে/জুয়ে/লা ও গায়ানার মধ্যে এসকুইবো অঞ্চলকে কেন্দ্র করে উত্তেজনার সময় শান্তি আলোচনা আয়োজন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *