ভারতে আটক বাংলাদেশির লাশ ফেরত
ভারতে আটক হওয়ার পর মারা যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৫ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
বিএসএফের দাবি, চো/রা/চা/লা/নের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার সময় রবিউলকে আটক করা হয়। আটক অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃ/ত্যু হয়।
তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ায় প্রকৃত মৃ/ত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ পুলিশ ময়নাতদন্ত করবে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, আটকের পর নি/র্যা/ত/নের কারণেই রবিউলের মৃ/ত্যু হয়েছে।
#বিএসএফ #বিজিবি #সীমান্ত #চাঁপাইনবাবগঞ্জ
#BSF #BGB #BorderNews #BangladeshIndia

