ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

দেশের খবর

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই ভূ/কম্পন অনুভূত হয়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহরের কাছাকাছি। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট এই অঞ্চলের খুব কাছে হওয়ায় সেখানে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চল, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও কম্পনের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আতঙ্কে অনেক মানুষ ঘর থেকে বের হয়ে আসেন।

#ভূমিকম্প #সিলেট_সংবাদ #জরুরি_খবর #বাংলাদেশ
#Earthquake #Sylhet #BreakingNews #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *