গাজাবাসীর জন্য বড় ত্রাণ পাঠাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক

গাজাবাসীর জন্য বড় ত্রাণ পাঠাচ্ছে সৌদি আরব

গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় বিশাল ত্রাণবহর পাঠানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সৌদি আরবের জাতীয় ত্রাণ ক্যাম্পেইনের আওতায় আকাশ, সমুদ্র ও স্থলপথে গাজা উপত্যকায় সহায়তা পাঠানো হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএস/রিলিফ) এই কার্যক্রম তদারকি করছে।

সংস্থাটির সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, সৌদি আরব সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে এবং এই উদ্যোগ সেই মানবিক অঙ্গীকারেরই অংশ।

এরই মধ্যে ৭৭টি বিমান ও ৮টি জাহাজের মাধ্যমে ৭ হাজার ৬৯৯ টনের বেশি খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় উপকরণ পাঠানো হয়েছে। এই ত্রাণ গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

#গাজা #ফিলিস্তিন #সৌদি_আরব #মানবিক_সহায়তা
#Gaza #Palestine #SaudiArabia #HumanitarianAid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *