শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক দেশের খবর

শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন শহর শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেল বুকিংয়ে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। স্থানীয় হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশি বয়কট’ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং সীমান্ত ভ্রমণে বিধিনিষেধ শিথিল হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আঞ্চলিক উত্তেজনা ও ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে বাংলাদেশি পর্যটকদের আবাসন সুবিধা স্থগিত করা হয়েছিল।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রায় ২৫০টি হোটেলে আবারও বাংলাদেশি অতিথিদের স্বাগত জানানো হবে। তবে জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্ত ভ্রমণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবনের ফলে পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#শিলিগুড়ি #বাংলাদেশি_পর্যটক #ভারত_বাংলাদেশ #পর্যটন_সংবাদ
#Siliguri #BangladeshiTourists #IndiaBangladesh #TourismNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *