জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল লিভারপুল
প্রথমে পিছিয়ে পড়লেও শেষদিকে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লিভারপুল। কিন্তু শেষ মুহূর্তে তাদের চরম হতাশ করল ফুলহ্যাম। প্রতিপক্ষের মাঠে রোববার (৪ জানুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে ২-২ ড্র করে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল।
২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফুলহ্যাম। অন্যদিকে, ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান পয়েন্ট অ্যাস্টন ভিলারও। ৪৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।
হ্যারি উইলসনের গোলে ফুলহ্যামের বিপক্ষে লিভারপুল শুরুতেই পিছিয়ে পড়ে। ৫৭তম মিনিটেসফরকারীদের সমতায় ফেরান ফ্লোহিয়ান ভিয়েৎস। এরপর, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান পায়ের শটে বল জালে পাঠান কোডি গাকপো।লিভারপুল যখন জয়ের ক্ষণ গুনছে তখনই হতাশ হতে হয় দলটিকে। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার রিড। ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
#ফুটবল #ফিফা #ক্লাব#লিভারপুল
#ফুলহাম #প্রিমিয়ার #লিগ
#football #FIFA #club #league
#liverpool #fullham #primier
#sports #sportsnews #JONODESH

