খালেদা জিয়ার জানাজা নিয়ে সিদ্ধান্ত আজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কবে ও কোথায় অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে। সম্ভাব্য সময় হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের পর জানাজার কথা বলা হচ্ছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, জানাজার সময় ও অন্যান্য বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নির্ধারণ করা হবে। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, সেখানেই এ বিষয়ে মূল সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আপাতত সম্ভাব্য সময় বলা যাচ্ছে—বুধবার জোহরের পর জানাজা হতে পারে।
এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তে/কালে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটিও থাকবে।
মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব ঘোষণা দেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ/ত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
#খালেদাজিয়া #জানাজা #রাষ্ট্রীয়শোক #বাংলাদেশরাজনীতি
#KhaledaZia #Janaza #BangladeshNews #PoliticalUpdate

