খালেদা জিয়ার মৃ/ত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

রাজনীতি

খালেদা জিয়ার মৃ/ত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) থেকে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তে/কাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার কথাও জানান।

#রাষ্ট্রীয়শোক #খালেদাজিয়া #বাংলাদেশরাজনীতি #জাতীয়সংবাদ
#KhaledaZia #StateMourning #BangladeshNews #PoliticalNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *