রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা
আ/ই/ন/শৃ/ঙ্খ/লা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিচ্ছেন। চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যুতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে অংশ নিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য, শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর স/ন্ত্রা/সী হা/ম/লার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছেন প্রধান উপদেষ্টা।

