তারেক রহমান এর দেশে ফেরা নিয়ে জামায়াত কেন সরব, যা বললেন মির্জা গালিব

রাজনীতি
তারেক রহমান এর দেশে ফেরা নিয়ে জামায়াত কেন সরব, যা বললেন মির্জা গালিব
গণঅভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন—এমন প্রত্যাশা থাকলেও এখনো তিনি দেশে ফেরেননি। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল তারেক রহমান দেশে এসে নেতৃত্ব দেবেন। কিন্তু সংকটময় মুহূর্তেও তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করছে। জামায়াতে নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলোও জনগণের এই প্রশ্নের সঙ্গেই সম্পর্কিত বলে উল্লেখ করেন তিনি।
মির্জা গালিব বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের একটি প্রতীক। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের সম্মানের জায়গায় তিনি অবস্থান করছেন।
তিনি আরও বলেন, তারে/ক র/হ/মা/ন দেশে ফেরা নিয়ে সমালোচনাকে তিনভাবে দেখা যেতে পারে—
প্রথমত, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত; এ বিষয়ে বাইরের মন্তব্য উপযুক্ত নয়।
দ্বিতীয়ত, এটি দলীয় বিষয়; তিনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশে এসে নেতৃত্ব দিলে দল আরও শক্তিশালী হবে।
তৃতীয়ত, এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। যদি তিনি নিজে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে প্রশ্ন উঠতে পারে—এখানে কি নিরাপত্তা ঝুঁকি রয়েছে?
তার নেতৃত্বের দুর্বলতা জামায়াত কাজে লাগাতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, রাজনৈতিকভাবে এটি অস্বাভাবিক নয়, তবে বৃহৎ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে এটি প্রশংসনীয়ও নয়।
প্রসঙ্গত, সম্প্রতি জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, যেসব নেতা দেশের সংকটময় সময়ে বিদেশে থাকেন তারা দেশপ্রেমিক নন। বিদেশে না থেকে নেতারা দেশে ফিরে ফাঁসির মঞ্চেও দাঁড়িয়েছেন—এ মন্তব্যও নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *