পাবনায় বিএনপি–জা/মায়াত সংঘর্ষে অর্ধশতাধিক আ/হত

রাজনীতি
পাবনায় বিএনপি–জা/মায়াত সংঘর্ষে অর্ধশতাধিক আ/হত
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জা/মায়াতের দুই অংশের মধ্যে ভয়াবহ সং/ঘর্ষ, গু/লিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় সং/ঘর্ষে পাবনা-৪ আসনের জা/মায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ দুই দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
স্থানীয়রা জানান, দুদিন আগে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে জা/মায়াত নেতা ইকবাল হোসেনের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার বিকালে জেলা জা/মায়াতের আমির আবু তালেব মণ্ডলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এলাকায় প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জগির মোড়ে মক্কেল মৃধা ও তার ছেলেকে দেখামাত্রই জা/মায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পাল্টা হামলা করলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে চর আলহাজ্ব মোড়ে দ্বিতীয় দফায় সংঘর্ষে গু/লিবর্ষণ, তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর এবং অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আহতদের মধ্যে আছেন অধ্যাপক আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী উপজেলা জা/মায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, কৃষক নেতা মক্কেল মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল আলিম বাঁধন, যুবদল নেতা মিলন, রকিবুলসহ দুই দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আ/তঙ্ক বিরাজ করছে।
অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ করে বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে তারা এলাকায় গেলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। তার গাড়ি ও মোটরসাইকেলে ভাঙচুর করা হয়।
তবে সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান অভিযোগ করেন, তালেব মণ্ডল আগে থেকেই লোকজন নিয়ে অস্ত্রসহ হামলার উদ্দেশ্যে এসেছিলেন। তিনিই গাড়ি থেকে অ/স্ত্র বের করে তার কর্মীদের হাতে তুলে দেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *