ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আ/দালত অব/মাননার অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আ/দালত অব/মাননার অভিযোগে আবেদন করেছে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
বুধবার (২৬ নভেম্বর) তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কনটেম্পট অব কোর্টের আবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্টরা।
প্রসিকিউশনের এই আবেদনকে কেন্দ্র করে আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আগামী কার্যদিবসে ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করতে পারে বলে জানা গেছে।
#ICT #ContemptOfCourt #FazlurRahman #BangladeshTribunal #BDNews #BreakingNewsBD
#ট্রাইব্যুনাল #আদালতঅবমাননা #ফজলুররহমান #বাংলাদেশসংবাদ #আইন #ব্রেকিংনিউ

