ড্র করেও হোঁচট খেলো বার্সেলোনা

খেলাধুলা
ড্র করেও হোঁচট খেলো বার্সেলোনা
রোমাঞ্চকর ম্যাচে আবারও ছন্দ হারাল বার্সেলোনা। আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে নিজেদের মাঠে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের কাঁপিয়ে দিয়েছিল বেলজিয়ান ক্লাব ব্রুজ। এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত লামিনে ইয়ামালের অসাধারণ নৈপুণ্যে কোনোমতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হান্সি ফ্লিকের দলকে ।
চ্যাম্পিয়নস লিগের বুধবার রাতের এই লড়াই শেষ হয় ৩-৩ সমতায়।ম্যাচের শুরুতেই ব্রুজ এগিয়ে যায়। তবে ফেররান তোরেসের গোলে দ্রুতই সমতা ফেরায় বার্সেলোনা। ১৭তম মিনিটে আবারও গোল খেয়ে পিছিয়ে পড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা, যা থেকে মুক্তি মেলে দ্বিতীয়ার্ধে ইয়ামালের দারুণ কারিকুরিতে। দুই মিনিট পর আবার গোল হজম করলেও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা ।
বল দখলে ৭৮ শতাংশ সময় ছিল বার্সেলোনার নিয়ন্ত্রণে। তারা মোট ২৩টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অপরদিকে ব্রুজের ১০ শটের মধ্যে ৬টি ছিল টার্গেটে।
ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রুজ—কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডি নিখুঁত শটে জাল খুঁজে নেন। বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি চেষ্টা করেও তা ঠেকাতে পারেননি।এক মিনিট পর ফেরমিন লোপেসের ক্রসে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ফেররান তোরেস।
১১তম মিনিটে লোপেসের বাঁকানো শট পোস্ট ছুঁয়ে বাইরে যায়। এরপর ১৭তম মিনিটে আবারও প্রতি আক্রমণ থেকে ফোর্বসের শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রুজ।
২৭তম মিনিটে ইয়ামালের পাস থেকে ফরাসি ডিফেন্ডার জুল কুন্দের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে।
ব্রুজের ডি-বক্সে ভিড় জমে থাকায় শট নেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বার্সেলোনার খেলোয়াড়রা। এক পর্যায়ে মার্কাস র্যাশফোর্ড কাছের পোস্ট লক্ষ্য করে নিচু শট নিলে ব্রুজ গোলরক্ষক নুরদিন ইয়ার্কাস ঝাঁপিয়ে তা রুখে দেন।প্রথমার্ধের শেষ মুহূর্তে ইয়ামালের নিখুঁত থ্রু বল থেকে দুর্দান্ত সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তোরেস।
দ্বিতীয়ার্ধে শুরুতেই লোপেস ও ইয়ামালের দুটি শট কোনোমতে ঠেকান ব্রুজের গোলরক্ষক।
৫৯তম মিনিটে এরিক গার্সিয়ার শট ক্রসবারে লাগে। পরের মিনিটে ইয়ামাল দুর্দান্ত গোল করে ২-২ সমতা ফেরান। ডি-বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দানি ওলমোর সঙ্গে বল আদান-প্রদান করে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।৬২তম মিনিটে কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন ফোর্বস, তবে এক মিনিট পরই আবার গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন তিনি। হান্স ফানাকেনের চমৎকার থ্রু পাস পেয়ে বাম দিকের পোস্ট ঘেঁষে শট পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *