বিপিএলে আরো একটি দল বাড়ানোর প্রস্তাব ফ্র্যাঞ্চাইজিগুলোর

খেলাধুলা
বিপিএলে আরো একটি দল বাড়ানোর প্রস্তাব ফ্র্যাঞ্চাইজিগুলোর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মোটামুটি পাঁচটি দল নিশ্চিত হয়েছে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এজন্য দুই দফা যাচাই–বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ । তবে আরো একটি দল বাড়ানোর জন্য সুপারিশ করেছে অন্য দলগুলো । ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে দল পেয়েছে ৫ প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা শেষ হয়নি এখনও। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হলে চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানও ড্রাফটের টেবিলে বসার সুযোগ পাবেন না।
এবার বিপিএলে মাত্র ৫ দল চূড়ান্ত হওয়ায় নাখোশ একাধিক ফ্র্যাঞ্চাইজি। ম্যাচ সংখ্যার সাথে গেট মানি যেমন কমবে তেমনি স্পন্সর অর্থও কমে যাবে। লোকসান বাড়ার শঙ্কাও তৈরি হবে। তাই আরও একটি দল বাড়ানোর আর্জি রংপুর রাইডার্সসহ ফ্র্যাঞ্চাইজিগুলোর।
বিপিএলে গভর্নিং কাউন্সিলও সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। সব ফ্র্যাঞ্চাইজি চাইলে আরও একটি দল যুক্ত করার চিন্তা করছে তারা। তবে সময় কম থাকায় এবারের আসরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো উন্নত প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা কম।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘আপনারা জানেন এই বিপিএলটা আমরা চাচ্ছি যতটা ইমেজ ইমপ্রুভ করা যায়। সুতরাং দেখি টিমগুলো অ্যাপ্রোচ করুক, তখন তাদের সাথে কথা বলে দেখি কতদূর আগানো যায়।’
বিপিএলের ব্রডকাস্ট মান নিয়ে অসন্তুষ্ট সাধারণ দর্শক। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে স্পাইডার ক্যাম, বাগি ক্যামেরাসহ নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার দেখা যায়। তবে বিপিএলে এগুলোর ব্যবহার নেই বললেই চলে। ১২তম আসরেও সে সম্ভাবনা কম দেখছেন বিসিবির এই পরিচালক। এ প্রসঙ্গে ইফতেখার রহমান বলেন, পরের বছরে যখন আমরা সময় পাবো, আমরা চেষ্টা করব একেবারে সর্বোচ্চ লেভেলে সবকিছু করার। গেলবার বিপিএল কনসার্ট আয়োজন করেছিল বিসিবি। এবার সে ধরনের কোন পরিকল্পনা না থাকলেও ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *