সিরিজের ১ম টি টোয়েন্টি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ – আয়ারল্যান্ড

খেলাধুলা
সিরিজের ১ম টি টোয়েন্টি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ – আয়ারল্যান্ড
বাংলাদেশ – আয়ারল্যান্ড এর মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ।আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই বছরের শেষ টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে বাংলাদেশ। ম্যাচটিই হবে বছরের রেকর্ড ২৮তম টি-টোয়েন্টি। সিরিজ শেষে ডিসেম্বরেই শুরু হবে বিপিএল, আর ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তাই বৈশ্বিক টুর্নামেন্টের আগে এটিই জাতীয় দলের শেষ প্রস্তুতি সিরিজ।গত মাসে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের ব্যর্থতা সরিয়ে সিরিজ জয় মুল লক্ষ জানিয়েছেন বাংলার অধিনায়ক লিটন দাস ।
সাম্প্রতিক সিরিজগুলোতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এবার লক্ষ্য শুধু জয় নয় বিশ্বকাপের আগে কৌশল ও দলগত সমন্বয় আরও নিখুঁত করা। বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে নিজেদের শেষবারের মতো ঝালাইয়ের সুযোগটি সর্বোচ্চ কাজে লাগাতে চায় লিটন দাসের দল।সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *