মরক্কোর কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

খেলাধুলা
আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ মরক্কো। চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রবিবার (২০ অক্টোবর) মরক্কো ২-০ গোলে আর্জেন্টিনাকে হারায়। মরক্কোর হয়ে গোল দুটি গোল করেন ফরোয়ার্ড ইয়াসির জাবিরি।
এই টুর্নামেন্টে রানার্স-আপ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো। ১৯৮৩ সালে প্রথমবার তারা ফাইনালে হেরেছিল। এরপর তারা মোট ছয়বার ট্রফি জিতলেও ২০০৭ সালের পর আর শিরোপা ছুঁতে পারেনি আলবিসেলেস্তেরা । দীর্ঘ ১৮ বছর পরে আর্জেন্টিনার সামনে দারুন এক সুযোগ ছিলো শিরোপা খরা কাটানোর তবে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা । এটিই মরক্কোর ইতিহাসে প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা।
পুরো ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো আর্জেন্টিনাই , প্রায় ৭০ শতাংশ সময়, নেয় ২০টি শট। কিন্তু মরক্কোর মজবুত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই মরক্কো প্রথম গোল পায়। ডি-বক্সের বাইরে ফাউলের সুযোগ থেকে ফ্রি-কিকে দারুণ বাঁকানো শটে দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। এরপর ২৮তম মিনিটে পাল্টা আক্রমণে ওথমান মামার ক্রস থেকে আবারও গোল করেন ইয়াসির । খেলায় সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা, কিন্তু মরক্কোর রক্ষণভাগের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি।
মরক্কোর হয়ে ওথমান মামা জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। অপরদিকে, ফাইনালের আগ পর্যন্ত গোলশূন্য রেকর্ড রাখা আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বি পান ‘গোল্ডেন গ্লাভস’। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইয়াসির জাবিরি করেন মোট ৫ গোল। তবে গোল্ডেন বুট জিততে না পারলেও অসাধারণ পারফরম্যান্সে পান ‘সিলভার বল’ পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *