অধিনায়ক লিটনও জানেননা বিশ্বকাপে কাদের বিপক্ষে খেললবেন কিংবা আদৌ খেলা হবে কিনা
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লিটন দাসের নেতৃত্বাধীন দল সংক্ষিপ্ত সংস্করণে খেলতে পারবে কিনা সেই অনিশ্চয়তা রয়েই গেছে।
আইসিসি-বিসিবি কয়েক দফা আলোচনা করেও যে সমাধান বের করতে পারেনি। গুঞ্জন চলছে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না চাইলে বাংলাদেশের বদলে নাকি স্কটল্যান্ডকে সুযোগ দেবে আইসিসি।
তবে এই বিষয়ে কিছু জানে না স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কটিশ বোর্ডটির এক সূত্রের বরাত দিয়ে বিসিবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে খেলার বিষয়ে স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি আইসিসি। বদলি দল হিসেবে স্কটল্যান্ড যেমন জানে না তাদের সুযোগ মিলবে কিনা তেমনি লিটনও জানেন না বিশ্বকাপে তারা খেলতে যেতে পারবেন কিনা। আজ সিলেট টাইটানসের কাছে রংপুর রাইডার্স ৩ উইকেট হেরে বিপিএল থেকে বিদায় নেওয়ার পর লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপ নিয়ে।
ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে লিটন বলেছেন, ‘নো কমেন্ট। আমরা ১৫ জনের কেউই জানি না কোন দেশে যাব কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না।’
#কাপ #ক্রিকেট #ভারত #বিসিবি
#লিটন #বাংলাদেশ #খেলা #টি২০
#Cricket #india #Bangladesh
#liton #captain #t20 #WORLD #worldcup
#sports #sportsnews #JONODESH

