উপজেলা বিএনপির কমিটিতে ১৭ সনাতন ধর্মাবলম্বী

রাজনীতি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণসহ ১৭ পদে স্থান পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী নেতারা। সম্প্রতি ঘোষিত ২০২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু নেতাদের অন্তর্ভুক্তি রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এটি বিএনপির অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক মনোভাবের এক বাস্তব দৃষ্টান্ত।
উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন—
সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা (উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক), কোষাধ্যক্ষ অমিত সাহা, সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা, সহ ধর্মবিষয়ক সম্পাদক রঞ্জিত মিত্র, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সুবোধ রায় এবং নির্বাহী সদস্য অরুন মণ্ডল ও সঞ্জিত বিশ্বাস।
পৌর বিএনপির কমিটিতে রয়েছেন—
সহসভাপতি স্বপন কুমার সাহা, সহমহিলা বিষয়ক সম্পাদক সোমা রানী সাহা, সহ ধর্মবিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তী, নির্বাহী সদস্য বিভূতি ভূষণ সাহা, গৌর চন্দ্র সাহা, স্বপন কুমার চক্রবর্তী, হরে কৃষ্ণ সাহা, তপন কুমার রাজবংশী, প্রিতম সাহা ও স্বপন দাস।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, “হিন্দুরা এই দেশেরই মানুষ। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম চান হিন্দুরা বিএনপিতে অবদান রাখুক। আগামী দিনে আরও বেশি হিন্দু নেতাকে দলে সম্পৃক্ত করা হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দল পরিচালিত হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফরিদপুরের এই পদক্ষেপ বিএনপির মাঠপর্যায়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতি ও অন্তর্ভুক্তির বার্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *