মাদ/কবিরো/ধী পদক্ষেপে ব্যর্থতার অভিযো/গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তার পরিবার ও ঘনিষ্ঠ মন্ত্রীদের বিরু/দ্ধেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানান, পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কো/কেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই বিপুল পরিমাণ মাদ/ক যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আমেরিকান নাগরিকদের ক্ষতি করছে বলে অভিযো/গ করেন তিনি।
বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট পেত্রো মা/দকচ/ক্র গুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন এবং তাদের দমন করতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, “আমরা মাদ/ক পা/চার বা তার সহযোগীদের কোনোভাবেই সহ্য করব না।”
নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন পেত্রোর ছেলে নিকোলাস ফের্নান্দো পেত্রো বার্গোস, স্ত্রী ভেরোনিকা আলকোসার গার্সিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় পেত্রোর ফিলিস্তিনপন্থি সমাবেশে দেওয়া বক্তব্যের পরই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছিল।
নিষেধাজ্ঞার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “কলম্বিয়াকে আর মাদ/কবিরো/ধী অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। পেত্রোর নরম অবস্থান এবং মা/দক–সন্ত্রা/সীদের উৎসাহিত করার কর্মকাণ্ড আমরা উপেক্ষা করব না।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবে মা/দক পা/চার রোধে।

