অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়েছেন ভারতের দুই সেনসেশন রোহিত শর্মা এবং বিরাট কোহলি অ্যাডিলেইডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা এমন একটি মাইলফলক স্পর্শ করেছেন, যা আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান অর্জন করতে পারেননি আর কোহলি ভেঙছেন নিজের রেকর্ড।
প্রথম ভারতীয় ও বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় ১,০০০-এর বেশি ওয়ানডে রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন ৩৮ বছর বয়সী রোহিত। এই মাইলফলক অর্জন করতে পারেননি স্বদেশি কিংবদন্তি বিরাট কোহলি কিংবা শচীন টেন্ডুলকারের মতো ব্যাটাররাও।
রোহিতের আগে অস্ট্রেলিয়ায় এক হাজারের বেশি ওয়ানডে রান করেছেন কেবল ৪ জন। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ব্যাটার স্যার ভিভ রিচার্ডস ও ডেসমন্ড হেইন্স এবং শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে।
অন্যদিকে পর পর দুই ম্যাচে শুন্য (০) রানে আউট হয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন কোহলি । এর আগে কখনোই পর পর দুম্যাচে শুন্য রানে ফেরেননি ।

