বিশ্বকাপ না খেললে বিকল্প ভাবনার কথা বললেন শান্ত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে বিশ্বকাপে না খেলতে হলে সেই সময়টাতে ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল শেষে এ বিষয়ে কথা বলেন শান্ত। তার নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রতি নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
শান্ত বলেন, ‘ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব, আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে আয়োজন করা হয়। বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে—আমাদের জন্য যেন আরও একটা ভালো বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয়, যাতে সবাই খেলতে পারে।’তিনি আরও বলেন, ‘বাইরের যেসব বিষয় আছে, সেগুলো ঠিক করে মাঠের ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু রাখা হয়—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বিসিবির চলমান টানাপোড়েনের মধ্যে শান্তর এই বক্তব্যকে খেলোয়াড়দের প্রস্তুতি ও ম্যাচ খেলার ধারাবাহিকতা বজায় রাখার বাস্তবসম্মত আহ্বান হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
#ক্রিকেট #বিপিএল #বিসিবি
#বাংলাদেশ #ভাবনা #শান্ত
#cricket #BPL #bcb
#ICC #Bangladesh #alternative
#Sports #sportsnews #JONODESH

