অবশেষে আজ মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ
বাংলাদেশ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানও। অবশেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ লড়বে ভারত-পাকিস্তান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। পরিসংখ্যানের দিক থেকে টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত। অন্যদিকে, পাকিস্তানের জয় তিনটিতে। তবে সব কিছু ঠিক থাকলেও ম্যাচ ঘিরে শঙ্কা জেগেছে , আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব কিছু ঠিক থাকলে যথা সময়ে ম্যাচ গড়াবে বলে আশা করা যায় ।
এর আগে টি-২০ বিশ্বকাপে, আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
চলতি বিশ্বকাপে, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। তবে সবার দৃষ্টি আজকের ম্যাচ ঘিরে কারণ খেলার আগে দুদলের রাজনৈতিক বৈরিতা আলাদা করে বিশ্ব গণমাধ্যমে আলোচনায় এসেছে ।
#ক্রিকেট #ভারত #পাকিস্তান
#পিসিবি #বিসিসিআই #ম্যাচ
#টি20 #খেলা #বিশ্বকাপ
#cricket #team #worldcup
#match #india #Pakistan
#bcci #pcb #t20
#sports #sportsnews #JONODESH

