জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন লিওনেল মেসি
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর আর্জেন্টিনার সামনে এখন জাম্বিয়া মিশন। আগামী বুধবার (১ এপ্রিল) ভোরে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে সামনে রেখে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি।
শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়া ম্যাচের একাদশ থেকে কয়েকটি পজিশনে পরিবর্তন আসতে পারে। রক্ষণভাগে নিকোলাস তাগলিয়াফিকোকে মার্কোস আকুনিয়ার পরিবর্তে দেখা যেতে পারে। এছাড়া ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাকে খেলতে পারেন মার্কোস সেনেসি অথবা তোমাস পালাসিওস। মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জুলিয়ানো সিমিওনেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দেখা যেতে পারে। পাশাপাশি এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পলের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। তরুণ ভ্যালেন্টিন বার্কোরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।আক্রমণভাগে বরাবরের মতোই থাকবেন অধিনায়ক লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।
সম্ভাব্য একাদশ:
মার্টিনেজ; মোলিনা, রোমেরো, সেনেসি/পালাসিওস, তাগলিয়াফিকো; সিমিওনে, ম্যাক অ্যালিস্টার, এনজো/ডি পল, বার্কো; মেসি, আলভারেজ।
#ফুটবল #গোল #ফিফা #মেসি
#আর্জেন্টিনা #জাম্বিয়া #ম্যাচ
#football #goal #FIFA #messi
#argnetina #Zambia #match
#sports #sportsnews #JONODESH

