ফর্মে থাকলেও বেতন কমতে পারে রোহিত কোহলির

খেলাধুলা
ফর্মে থাকলেও বেতন কমতে পারে রোহিত কোহলির
ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়ে এখন কেবল ওয়ানডে সংস্করণে খেলছেন । অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদেশ সফরের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঘরের মাঠে ফর্মের তুঙ্গে আছেন এই দুজন , তবুও তাদের বেতন কমিয়ে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০২৪–২৫ চক্রে (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫) রোহিত ও কোহলি ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন। একই ক্যাটাগরিতে ছিলেন জাসপ্রিত বুমরাহ আর রবীন্দ্র জাদেজাও। তবে টি-টোয়েন্টি ও টেস্ট ছাড়ায় কোহলি-রোহিত নেমে যেতে পারেন ‘এ’ ক্যাটাগরিতে। সেক্ষেত্রে তাদের বেতন ২ কোটি রুপি কমে যাবে। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরির বেতন ৭ কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরির ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরির ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ১ কোটি রুপী । প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করা হতে পারে। এছাড়াও জ্যেষ্ঠ অলরাউন্ডার জাদেজা এবং বুমরাহও ‘এ+’ ক্যাটাগরিতে থাকবেন। গিল আগের চক্রে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *