চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আলো ছড়ালেন মুস্তাফিজ

খেলাধুলা
চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আলো ছড়ালেন মুস্তাফিজ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে মুস্তাফিজ-শানাকার দল দুবাই ক্যাপিটালস । এই জয়ের রাতে বল হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রভম্যান পাওয়েল ও জর্ডান কক্সের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে আবুধাবির বোলারদের তোপে ১৫.৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। লক্ষ্য তাড়া করতে নেমে আবুধাবিকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন ডেভিড উইলি ও মুস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম ওভারেই উইলি জোড়া উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ওভারে এসে মুস্তাফিজ মাত্র ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদের (৪) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাতে ১০ রানেই ৩ উইকেট হারায় আবুধাবি। শুরুর ধাক্কা সামলে ফিল সল্ট কিছুটা হাত খোলার চেষ্টা করলেও পাওয়ার-প্লের শেষ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসে মুস্তাফিজই ফেরান তাকে। ফিজের শিকার হওয়ার আগে ২১ বলে ২৭ রান করেন এই ইংলিশ তারকা। এরপর আবুধাবির আর কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। মুস্তাফিজ তার ৩ ওভারের স্পেলে ২২ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। এছাড়া মোহাম্মদ নবি ও ডেভিড উইলি ২টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *