অন্ত্র সুস্থ রাখতে যেসব খাবার জরুরি

খাবার

অন্ত্র সুস্থ রাখতে যেসব খাবার জরুরি

মানবদেহের অন্ত্রকে অনেক সময় ‘দ্বিতীয় মস্তিষ্ক’ বলা হয়। কারণ অন্ত্র এবং মস্তিষ্কের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। তাই অন্ত্র সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলেন, ফাইবারসমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

অন্ত্র সুস্থ রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার হলো—

কাঁচাকলা : এতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে যা উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়।

চিয়াসিড : এতে প্রচুর দ্রবণীয় আঁশ রয়েছে যা হজম প্রক্রিয়া ধীর করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

ডাল ও শিমজাতীয় খাবার : মসুর ডাল, ছোলা ও রাজমা অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী।

ব্লুবেরি : এতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক।

বাদাম : কাঠবাদাম ও আখরোট অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এসব খাবার খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং ডায়াবিটিস, হৃদরোগ ও কোলন ক্যান/সার-এর ঝুঁ/কি কমে।

#অন্ত্রস্বাস্থ্য #ফাইবারখাবার #সুস্থজীবন #পুষ্টি
#GutHealth #FiberFoods #HealthyDiet #Nutrition

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *