ট্রাম্পের ১০% বৈশ্বিক শুল্ক আরোপ
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আবারও বৈশ্বিক বাণিজ্যে বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনায়। মার্কিন সুপ্রিম কোর্ট তার প্রশাসনের আগের শুল্কনীতি ‘অবৈধ’ ঘোষণা করার পরও ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন।
নির্বাহী আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সালের ট্রেড আইন অনুযায়ী আগামী ১৫০ দিনের জন্য বিশ্বের সব দেশের ওপর এই শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্প জানান, বিকল্প আইন ব্যবহার করেও যুক্তরাষ্ট্র আরও বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হবে।
এর আগে ১৯৭৭ সালের আইন প্রয়োগ করে যে শুল্ক আরোপ করা হয়েছিল, তা আদালত অবৈধ ঘোষণা করেছে। তবে আদায়কৃত প্রায় ১৩.৩৫ হাজার কোটি ডলার ফেরত দেওয়া হবে কি না— সে বিষয়ে আদালত নির্দেশ দেয়নি। আন্তর্জাতিক বাণিজ্য আদালতে নতুন করে মামলার প্রস্তুতি চলছে।
#ট্রাম্প #যুক্তরাষ্ট্র #বৈশ্বিক_শুল্ক #সুপ্রিম_কোর্ট #আন্তর্জাতিক_সংবাদ

